দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান

নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘ কয়েক দশকের শিক্ষকতা জীবনের ইতি টেনে আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাঁকে এই বিদায় সংবর্ধনা জানানো হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক মন্ডলী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক পৃথক সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।সহকর্মী শিক্ষকরা তাঁদের বক্তব্যে ইমদাদ হোসেনকে একজন আদর্শিক অভিভাবক এবং দক্ষ প্রশাসক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর হাত ধরেই এই প্রতিষ্ঠানটি আজকের এই অবস্থানে পৌঁছেছে।বিদায় বেলায় প্রিয় শিক্ষককে সিক্ত নয়নে বিদায় জানায় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী। অনেক প্রাক্তন শিক্ষার্থীও প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।বিদায়ী প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন,"দীর্ঘ কর্মজীবনে আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আজ বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা ও শিক্ষার্থীদের সাফল্যে আমি সবসময় বেঁচে থাকব। আমি সবার কাছে দোয়া প্রার্থী।অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম শিক্ষকদের স্মরণ ও বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর