নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

তারেক রহমান; প্রত্যাবর্তনে আশার রাজনীতি

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-12-2025 03:14:58 pm

মু. সায়েম আহমাদ  : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে থাকার পর তাঁর স্বদেশ ফিরে আসা শুধু একটি রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; বরং তা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান টানাপোড়ন, অনিশ্চয়তা ও সংঘাতে জর্জরিত রাজনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণ তৈরির সম্ভাবনাও তৈরি করেছে। এদেশের জনগণ; বিশেষ করে তরুণ প্রজন্ম এখন এমন একটি নেতৃত্ব চায়। যেখানে দ্বন্দ্ব নয়, সংলাপ ; সংঘাত নয়, সহযোগিতা এবং প্রতিশোধ নয়—পুনর্গঠনকে গুরুত্ব দেবে।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে নানা চ্যালেঞ্জে জর্জরিত। চলমান রাজনৈতিক বিশ্বাসের সংকট, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, বিনিয়োগের সংকট, বিচারহীনতা এবং গণতান্ত্রিক আস্থাহীনতা মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন অনেকের কাছে পরিবর্তনের একটি সম্ভাব্য সূচনা। যদি তিনি গণতান্ত্রিক চর্চায় জোরদার, স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দলীয় বিভাজন কমিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেন, তবে তা রাজনীতিতে নতুন অধ্যায়ের জন্ম দিতে পারে বলে মনে করছি। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে সংলাপভিত্তিক রাজনীতি, শক্তিশালী নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিমূলক শাসন এবং জনস্বার্থকে কেন্দ্রে রেখে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।


উন্নয়ন আজ আর কেবল অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার, সমতা, শিক্ষা-স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান এবং মানবিক সমাজ গঠনের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। তারেক রহমান যদি এই বিষয়গুলো সামনে রেখে রাষ্ট্রপরিচালনার দিকনির্দেশনা দিতে পারেন, তবে দেশের সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব হবে।


বাংলাদেশের আপামর জনতা উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি চায়। তারা চায় এমন নেতৃত্ব, যারা ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভবিষ্যত নির্মাণের পথে এগিয়ে যাবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সেই প্রত্যাশারই আরেকটি অধ্যায়। এখন দেখার বিষয় তিনি ও তাঁর নেতৃত্ব কতটা মানুষ-কেন্দ্রিক, আধুনিক এবং ইতিবাচক রাজনীতি উপহার দিতে পারেন। যদি তা সম্ভব হয়, তাহলে সামনের বাংলাদেশ হবে আরও শক্তিশালী, গণতান্ত্রিক, উন্নত ও মানবিক— আর এমনটাই জাতির প্রত্যাশা।


মু. সায়েম আহমাদ 

লেখক ও সংগঠক 


আরও খবর







deshchitro-69fd9a21082ec-080526020905.webp
কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

৪৭ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে