ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিসচা'র আয়োজনে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও জনহিতকর মানবিক ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় জামেয়া ইসলামীয়া দক্ষিণভাগ দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা'র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যকরী সদস্য এমরান আহমদ, এমাদ উদ্দিন ও জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


বক্তারা মানবতার কল্যাণে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের অনন্য অবদান স্মরণ করে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও ব্যাপক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। 


দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। 


উল্লেখ্য, নিসচা'র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে- এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে শীত উপহার প্রদান, স্বেচ্ছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আরও খবর