ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে আনন্দ-উৎসবে শুভ বড়দিন উদযাপিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বর্ণিল উৎসবের মধ্য দিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার জলছত্র, পীরগাছা, আমলীতলাসহ বিভিন্ন এলাকার গির্জাগুলোতে প্রার্থনা উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে

মধুপুরের ঐতিহাসিক জলছত্র কর্পাস খ্রীষ্টি চার্চ পীরগাছা সেন্ট পলের গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং মানবজাতির কল্যাণ কামনা করা হয়। আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রার্থনায় অংশ নেন

বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জা খ্রীস্টান পল্লীগুলোকে রঙিন আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি এবং রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। শিশুদের মাঝে উপহার বিতরণ এবং সান্তাক্লজের উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় বিশেষ পিঠা উন্নত মানের খাবার

উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সময়ে উপস্থিত ছিলেন জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুভাস কস্তা সিএসসি অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মিলে যীশু খ্রিষ্টের জন্মদিনের কেক কাটেন সময় ধর্ম পল্লীর আওতাধীন সকল খ্রিষ্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙ্গিনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, আজ আমরা দেশ জাতির কল্যানে এবং আমরা যাতে সুন্দর ভাবে দেশটাকে গড়ে তুলতে পাড়ি তার জন্য বিশেষ প্রর্থনা করা হয়েছে সবশেষে প্রশাসন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন

খ্রীস্টান সম্প্রদায়ের নেতারা জানান, যিশু খ্রীষ্টের জন্মের এই দিনটি তারা শুধু উৎসব হিসেবে নয়, বরং ভ্রাতৃত্ব ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে পালন করেন। মধুপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে এই উৎসব পালিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন

Tag
আরও খবর