সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যানজটমুক্ত মধুপুর গড়তে প্রশাসনের বিশেষ উদ্যোগ ও মতবিনিময়

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস,  ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার ও পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বধুবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরসভার হল রুমে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করছে। মতবিনিময় সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:যত্রতত্র পার্কিং নিষিদ্ধ: বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো বাস, ট্রাক বা সিএনজি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না।

লাইন মাস্টারদের দায়িত্ব: প্রতিটি রোডের (মধুপুর-ঢাকা, মধুপুর-ময়মনসিংহ, মধুপুর-জামালপুর) মাস্টারদের নিশ্চিত করতে হবে যেন তাদের যানবাহন নির্ধারিত সীমার বাইরে না দাঁড়ায়। অটোরিকশা নিয়ন্ত্রণ: ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলা এবং স্ট্যান্ডের ভেতরে বিশৃঙ্খলভাবে প্রবেশ না করা। ফুটপাত দখলমুক্ত: যানজট কমাতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত পরিবহন মাস্টার ও নেতারা প্রশাসনের এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং যানজট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা স্ট্যান্ডের জায়গা স্বল্পতার কথা উল্লেখ করে স্থায়ী টার্মিনাল সংস্কারের দাবিও জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল,  ট্রাফিক পুলিশ সাজ্জাদ, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা পৌর সভার প্রতিনিধিবৃন্দ । এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন, প্রগতির আলোর সম্পদাক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ মধুপুর প্রতিবেদক নাজিবুল বাশার, দৈনিক যুগান্তর পত্রিকার মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক আমার সংবাদের মধুপুর প্রতিনিধি আ: হামিদ দৈনিক ভোরের আকাশ জাহিদুল কবির প্রমুখ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, "প্রাথমিক আলোচনার পর যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।"

Tag
আরও খবর