সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা,ঘাতক আটক

ছবি-ঘাতক কালিচরণ দাশ।

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ঘাতক কালীচরণ দাস পালিয়ে যাওয়ার সময় স্টিমারঘাট থেকে জনতার সহযোগীতায় আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬)বেলা ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তপসি দাস (৪২) একই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস একই এলাকার সুখুর দাসের ছেলে এবং নিহত তপসি দাসের  চাচাতো ভাই।

নিহত তাপসীর ভাই তপন দাস জানান, তার ভগ্নিপতি প্রভাত দাস সাগরে মাছ ধরতে গেলে চাচাতো ভাই মৃত সুখুর দাশের ছেলে কালী চরণ তার বোনকে তুচ্ছ বিষয়ে বটি দিয়ে কোপাতে থাকে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাপসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালে কর্মরত ডা. বিপ্লব কান্তি রুদ্র বলেন, মারাত্মক জখম নিয়ে আসা তাপসী রানীকে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়। তার শরীরে অন্তত ৪টি দা বা ছুরির আঘাত ছিল বলেও জানান তিনি।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন, তপসি দাস (৪২) কে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এ হত্যা হয়েছে । পরে, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

Tag
আরও খবর