‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার ১, ২, ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলের প্রার্থিতাসহ ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা-৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে মনোনয়ন নিশ্চিত করেছে যাচাই-বাছাই কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করেছে। আমরা এটি সমাধান করে আবার আপিল করব।  


উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। আসন্ন নির্বাচনে এই আসন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হন, তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

কুমিল্লার ১১টি আসনের মধ্যে আজ শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাকি পাঁচটি আসনের মনোনয়ন আগামীকাল শনিবার যাচাই-বাছাই করা হবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে