লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া-ভারত, প্রকাশ হলো পূর্ণাঙ্গ সূচি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-01-2026 07:29:07 pm

চলতি বছরের পর ২০২৬ সালেও ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আগামী বছরের দ্বিপাক্ষিক হোম সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬ সালে ঘরের মাঠে মোট পাঁচটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করবে বিসিবি। এসব সিরিজে অংশ নেবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফর করবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দুই ধাপে এই সফর অনুষ্ঠিত হবে।


পাকিস্তানের দুই সিরিজের মাঝেই বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউই দল ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


এরপর জুন মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফর শেষ হতেই সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দলও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজে কোহলি-রোহিতদের দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।



ঘরের মাঠে বাংলাদেশের বছরের শেষ সিরিজটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল।


এ ছাড়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ‘এ’ দল। সফরে তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। তবে সূচি প্রকাশ করা হলেও এখনো ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।


২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি


বাংলাদেশ বনাম পাকিস্তান (ওয়ানডে)



প্রথম ওয়ানডে: ১২ মার্চ, ২০২৬


দ্বিতীয় ওয়ানডে: ১৪ মার্চ, ২০২৬


তৃতীয় ওয়ানডে: ১৬ মার্চ, ২০২৬


বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড


ওয়ানডে


প্রথম ওয়ানডে: ১৭ এপ্রিল, ২০২৬


দ্বিতীয় ওয়ানডে: ২০ এপ্রিল, ২০২৬


তৃতীয় ওয়ানডে: ২৩ এপ্রিল, ২০২৬


টি-টোয়েন্টি


প্রথম টি-টোয়েন্টি: ২৭ এপ্রিল, ২০২৬


দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ এপ্রিল, ২০২৬


তৃতীয় টি-টোয়েন্টি: ২ মে, ২০২৬


বাংলাদেশ বনাম পাকিস্তান (টেস্ট)


প্রথম টেস্ট: ৮–১২ মে, ২০২৬


দ্বিতীয় টেস্ট: ১৬–২০ মে, ২০২৬


বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া


ওয়ানডে


প্রথম ওয়ানডে: ৫ জুন, ২০২৬


দ্বিতীয় ওয়ানডে: ৮ জুন, ২০২৬


তৃতীয় ওয়ানডে: ১১ জুন, ২০২৬


টি-টোয়েন্টি


প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুন, ২০২৬


দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৮ জুন, ২০২৬


তৃতীয় টি-টোয়েন্টি: ২০ জুন, ২০২৬


বাংলাদেশ বনাম ভারত


ওয়ানডে


প্রথম ওয়ানডে: ১ সেপ্টেম্বর, ২০২৬


দ্বিতীয় ওয়ানডে: ৩ সেপ্টেম্বর, ২০২৬


তৃতীয় ওয়ানডে: ৬ সেপ্টেম্বর, ২০২৬


টি-টোয়েন্টি


প্রথম টি-টোয়েন্টি: ৯ সেপ্টেম্বর, ২০২৬


দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ সেপ্টেম্বর, ২০২৬


তৃতীয় টি-টোয়েন্টি: ১৩ সেপ্টেম্বর, ২০২৬


বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ


ওয়ার্মআপ ম্যাচ: ২২–২৪ অক্টোবর, ২০২৬


প্রথম টেস্ট: ২৮ অক্টোবর–১ নভেম্বর, ২০২৬


দ্বিতীয় টেস্ট: নভেম্বর, ২০২৬ (সূচি চূড়ান্ত হবে)


আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে