চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে দুই যাত্রী চাচা-ভাতিজা নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়। নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। গত শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত হয়। খবর পেয়ে আদমদীঘির ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের আত্মীয়রা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Tag
আরও খবর





deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১০ ঘন্টা ৪৭ মিনিট আগে