'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে সিলগালা করে দেওয়ার পরও, অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন



বেগমগঞ্জে সিলগালা করে দেওয়ার পর ও অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।  

অভিযোগে জানা যায় বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর দিঘীর উত্তর পাড়ে আল হেরা প্রিন্টিং নামে একটি ফ্যাক্টরীতে অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার অভিযোগে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ফাক্টরীটি সিলগালা করে দেয় এবং ঐ ফ্যাক্টরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এরপর ফ্যাক্টরীর মালিক শাহপরান নিজ নামে এস.পি প্রিন্টিং নামে টিসিবির ব্যাগ উৎপাদন করার জন্য একটি আবেদন করেন। যেহেতু সিলগালা হওয়া ফ্যাক্টরীর মালিক ও আবেদন করা প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি হওয়ায় কর্তৃপক্ষ অদ্যবধি অনুমতি দেয়নি। কিন্তু ফ্যাক্টরীর মালিক শাহপরান কোন কিছুর তোয়াক্কা না করে তিনি সহ কথিত দশজনে পরিচালনা কমিটি গঠন করে বিনা অনুমতিতে সিলগালা করা ও নিজ নামে এস.পি প্রিন্টিং নামে ফ্যাক্টরী দুইটিতে দেদারসে অবৈধ পলিথিন উৎপাদন চালিয়ে যাচ্ছে। 

এব্যাপারে ফ্যাক্টরীর মালিক শাহপরান বলেন,একটি ফ্যাক্টরীতে অনেক লোক কাজ করত। তাদের ‍রুটি রুজির ব্যবস্থা হত। কিন্তু ফ্যাক্টরীটি বন্ধ করে দেওয়ার পর আমরা এস.পি প্রিন্টিং নামের ফ্যাক্টরীতে  লোকজনগুলোকে নিয়ে এসেছি।তবে সহসাই ফ্যাক্টরীটি পুরোদমে চালুর জন্য অনুমতি পেয়ে যাব। এ ফ্যাক্টরীতে শুধুমাত্র টিসিবির ব্যাগ উৎপাদন করে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থানে সরবারহ করা হয়। এ ফ্যাক্টরীকে অনুমতি দেওয়া হলে আরও শ্রমিক নিয়োগ দেওয়া হবে। অন্যথায় মালিক ও শ্রমিকরা সবাই বেকার হয়ে যাবে। 

 নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাউসারা কলি বলেন, একটি ফ্যাক্টরী সিলগালা করে দেওয়া হয়। এরপর নতুন করে আরেকটি ফ্যাক্টরী অনুমতি দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু একই ব্যক্তির একটি ফ্যাক্টরী সিলগালা করে দেওয়া হয় এবং অন্য একটি নতুন ফ্যাক্টরীর ছাড়পত্র দিতে আইনের ফাক ফোকর আছে। যদি সিলগালা ও ছাড়পত্র না পাওয়া ফ্যাক্টরীতে কার্যক্রম করা হয়। তাহলে আনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর স্টেট অফিসার হালিম উল্যা বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে তালিকা চাওয়ার পর তাদেরকে ফ্যাক্টরীগুলির তালিকা দেওয়া হয়। আমরা কোন কারখানার বিরুদ্ধে মামলা করিনি। তবে পরিবেশ অধিদপ্তর ও ব্যাংক কর্তৃপক্ষ কয়েকটি ফ্যাক্টরীর বিরুদ্ধে মামলা করেছে। আমাদের নিয়ন্ত্রনের মধ্যে কেউ বেআইনি কাজ করলে তদন্তকরে ব্যবস্থা নেব। 

এ ব্যাপারে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন মহল উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে। 

আরও খবর