বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ব্যস্ততম রাস্তায় গতিরোধক না থাকায় বেপরোয়া মটর সাইকেল ও অটোরিকশা দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।


সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে পবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ মুক্ত বাংলার সামনে সড়কে অটোরিকশা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা উল্টে চারজন মেয়ে শিক্ষার্থী আহত হন। তারমধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা খুবই গুরুত্বর। 


আহতের চারজনই পবিপ্রবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী। তারা হলেন- রিফা তাহসিন, মীম, নুজহাত ও দিয়া। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। 


পরবর্তীতে রিফা তাহসিন ও মীমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে রিফা তাহসিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপর দুই শিক্ষার্থী নুজহাত ও দিয়া পবিপ্রবি হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসুরক্ষিত ক্যাম্পাস নিয়ে উদ্বেগ দেখা যায়। তারা দাবি করছেন মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতর কারণেই এই দূর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ৩ মাস আগে সংস্কারের কাজ শেষ হলেও এখনো দেয়া হয় হয়নি প্রয়োজনীয় গতিরোধক।


সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দোষী চালককে দ্রুত শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে, প্রয়োজনীয় সকল জায়গায় গতিরোধক দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রয়োজনীয় নির্মাণসামগ্রী হাতে পেলেই দ্রুত স্পিড ব্রেকার স্থাপন করা হবে। পাশাপাশি আজকের রাতের মধ্যেই যেসব স্থানে সড়ক মার্কিং প্রয়োজন, সেগুলো সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।



উল্লেখ্য, মুক্ত বাংলা চত্বর পবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ গোলচত্বর (চৌরাস্তা) হওয়ায় এটি খুবই ব্যস্ততম সড়ক। এর আগে দুটি গতিরোধক থাকায় যান চলাচল নিয়ন্ত্রিত ছিল পরবর্তীতে সড়ক সংস্কার কাজে সেগুলো অপসারনের পর কয়েকবার দুর্ঘটনার ঘটনা ঘটে মুক্ত বাংলা চত্বরের সামনে।

‎


‎

‎

আরও খবর