জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জানাযায় যাওয়ার পথে থেমে গেল জীবন, সড়কে ঝরল রাজমিস্ত্রী রেজালউল করিমের প্রাণ।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম


স্বজনের জানাজায় শরিক হতে বাড়ি থেকে বের হয়েছিলেন রেজাউল করিম (৪৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—গন্তব্যে পৌঁছানো আর হলো না। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে থেমে গেল তার জীবনের পথচলা।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।


নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সৈয়দ আহমদের পুত্র। পেশায় একজন রাজমিস্ত্রি হিসেবে জীবনের প্রতিটি দিন সংগ্রামের মধ্য দিয়ে কাটাতেন তিনি। সংসারের একমাত্র ভরসা ছিলেন রেজাউল করিম। রেখে গেছেন দুই কন্যা সন্তানসহ শোকাহত পরিবার।


নিহতের ছোট ভাই মোহাম্মদ হোসেন জানান, সকালে তিন ভাই একসঙ্গে একটি মোটরসাইকেলে করে সাতকানিয়া থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পদুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, হাসপাতালে নেওয়ার আগেই রেজাউল করিমের মৃত্যু হয়েছিল।


দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় জড়িত মালবাহী ট্রলিটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে অকাল মৃত্যুর খবরে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জানাজার পথে যাওয়া মানুষটি নিজেই ফিরলেন নিথর দেহে—এই নির্মমতায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।



আরও খবর