৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক গুরুতর আহত

 যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিবরিয়া (৩৭) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।আহত কিবরিয়া চৌগাছা উপজেলার ষোলুয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পালবাড়ি মোড় সংলগ্ন জনৈক আব্দুল্লাহর মালিকানাধীন একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত কিবরিয়া ছাদ থেকে নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে স্থানীয়রা এবং সহকর্মী শ্রমিকরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শ্রমিকের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার পর বিষয়টি স্থানীয় থানায় অবহিত করা হয়েছে। এটি কেবলই দুর্ঘটনা নাকি নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag
আরও খবর