কিশোরগঞ্জের হোসেনপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা তাঁতীদলের উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ জানুয়ারি)সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজারে তাঁতীদল কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ,
উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান,যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ,সিদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ,তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুর রহমান।
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯ ঘন্টা ১০ মিনিট আগে
৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ ঘন্টা ৪৩ মিনিট আগে