শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

চাখারে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

চাখারে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বানারীপাড়া'র চাখারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি, বুধবার বিকাল ৪ টায় চাখার মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বানারীপাড়া উপজেলা বি এন পির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সৈয়দ কামরুল হাসান স্বপনের সার্বিক সহযোগীতায় এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো: মঞ্জুর খান, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, মো: জাহিদুল হক জাহাঙ্গীর, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাবিবর আহমেদ সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মল্লিক গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন হাওলাদার, বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ, চাখার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহিন কাজী, উপজেলা মহিলা বেগম, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সদস্য সচিব সোহাগ হাওলাদার প্রমুখ।

আরও খবর