‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

মোংলায় ভাইয়ের হাতে ভাই খুন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বড় ভাইয়ের মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় ছোট ভাই তাকে কুপিয়ে জখম করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে জখমের পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, মোংলার দিগরাজ বাজারের অটোরাইস মিলের বিপরীত পাশে শেখ আজম (৫২) দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে আসছিলেন। শেখ আজমের মুদি দোকান থেকে তার আপন ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য নিয়ে আসছিলো। দোকানের বাকী পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইর মাথার বাম পাশে ও সাবল দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা মারাত্মক জখম হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তাৎক্ষনিভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে