আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের  কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে এক কিশোর জেলে।

নিহত জেলেরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার মাহামুল করিমের ছেলে কিশোর জেলে মো. ফয়সাল (১২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মাছ ধরার একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মাঝি-মাল্লাসহ মোট ১১ জন জেলে ছিলেন।

দুর্ঘটনার পর আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু করেন। পরে ভোরে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কিশোর জেলে মো. ফয়সালের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ট্রলারটি নিয়মিত মাছ ধরতে সাগরে যায়। দুর্ঘটনার সময় কীভাবে ট্রলারটি ডুবে গেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারেননি। নিখোঁজ কিশোর জেলেকে উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। একজন কিশোর জেলে এখনও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং উদ্ধার তৎপরতার খোঁজখবর রাখা হচ্ছে।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে