গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বুটেক্স ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৯৩.০৭ শতাংশ

বুটেক্স ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল  ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারটি কেন্দ্রে একযোগে এই পশিক্ষার্থীর উপস্থিতির হার ৯৩.০৭ শতাংশ বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষারীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এবার বুটেক্সের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, চারটি কেন্দ্র মিলিয়ে মোট ১১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯৩.০৭ শতাংশ। উল্লেখ্য, ৬৩০টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত ছিলেন ১৪ হাজার ১৯ জন ভর্তিচ্ছু। এর মধ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে ১২১৪০ জন।

 

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত ছিল। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৫ জানুয়ারি।

পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশ্নপত্র ছিল মানসম্মত ও পাঠ্যসূচিভিত্তিক। অধিকাংশ পরীক্ষার্থীর কাছে প্রশ্ন তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। তবে প্রশ্নপত্রে ১–২টি প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল বলে মন্তব্য করেন কয়েকজন ভর্তিচ্ছু। একই সঙ্গে তারা জানান, পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সংশ্লিষ্টরা সহযোগিতাপূর্ণ ছিলেন।

 

এ বছর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো— ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।

আরও খবর