ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

সড়ক যোদ্ধার সম্মাননা পেলেন বড়লেখার তাহমীদ ইশাদ রিপন

 সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনকে সড়ক যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করলো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটি।


সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ম প্রতিনিধি সম্মেলনে তার হাতে সম্মাননা স্বারক তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইলিয়াস কাঞ্চন পুত্র) মিরাজুল মইন জয়।


প্রতিনিধি সম্মেলনে সারা বাংলাদেশর ১২০টি শাখা সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন ২০১৬ সালে নিসচা সিলেট জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং সিলেট জেলায় দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় নির্দেশনায় তারই মাধ্যমে ২০১৮ সালে নিসচা বড়লেখা উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠিত হয়। পরে ২০১৯ সালে তিনি সভাপতি মনোনীত হন। তার সাংগঠনিক মেধা, প্রজ্ঞার কারণে ২০২৩ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকে কেন্দ্রীয় কমিটিতে কার্যকরী সদস্যর দায়িত্ব অর্পন করেন। এছাড়াও তার দক্ষতা, অভিজ্ঞ নেতৃত্বের কারণে ২০২২ ও ২০২৪ সালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় টানা দুইবার জাতীয় পুরস্কার অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এর পাশাপাশি তার সাহসী ও নিঃস্বার্থ নেতৃত্বের কারণে গত বছর কাজের স্মীকৃতিস্বরুপ জাহানারা কাঞ্চন স্মৃতিপদক ও স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের মাধ্যমে পুরস্কার অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

গণমাধ্যমকর্মী তাহমীদ ইশাদ রিপন অত্যন্ত বিচক্ষণতা ও প্রজ্ঞার সাথে দীর্ঘ কয়েক বছর থেকে নিসচার দায়িত্বশীল পর্যায়ে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নিসচা’র দায়িত্ব পালনের আগে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাহিত্য-ক্রীড়া, রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংগঠনের নানান পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।


সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক ও সংগঠক তাহমীদ ইশাদ রিপন জানান, আমি দীর্ঘ ১০ বছর ধরে সড়কের মড়ক থেকে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। আমি মনে করি আমরা এখনো আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারিনি। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এজন্য আমি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। নিশ্চয়ই এই সম্মাননা আগামীতে আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে।

আরও খবর