লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বিসিবি-আইসিসি ভার্চুয়াল সভা, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2026 06:50:00 pm

টি- টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে এই সভা। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নিয়েছেন।

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পুনরায় আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে। তবে বাংলাদেশ তাদের অবস্থান অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি। এর আগে, গতকাল রোববার (১২ জানুয়ারি) ভারতে খেলতে গেলে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছিল আইসিসির নিরাপত্তা বিভাগ। পরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।

ক্রীড়া উপদেষ্টার মতে, আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনও রকম পরিস্থিতি নেই।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে