শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  

 বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির আয়োজনে  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী , কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নূরুন নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব ইউনুস আলী, বালিয়াডাঙ্গী উপজেলা  জাতীয় পার্টির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ , হরিপুর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব হাসান আলী, সদস্য খোরশেদ আলম, মোকসেদুল আলম সহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন  - জাতীয় পার্টির জন্ম হয়েছে এ দেশের মানুষের কল্যাণের জন্য । জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুইসেন মোহাম্মদ এরশাদ এদেশে বহু দৃশ্যমান উন্নয়ন করে গেছেন । যার সুফল এখনো আমরা পাচ্ছি । এদেশের মানুষ এখনো এরশাদের উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের অবদান ভুলতে পারেনি । আমিও জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে  এলাকার উন্নয়ন তথা দেশের উন্নয়নে অবদান রাখতে চাই । আমাদের জাতীয় পার্টির  চেয়ারম্যান  জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ  বেশ দেশ প্রেমিক । জাতীয় পার্টি আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।   

কর্মী সভা শেষে সংসদ সদস্য প্রার্থী নূরুন নাহার বেগম "দৈনিক দেশ চিত্র" পত্রিকাকে একান্ত সাক্ষাৎকারে বলেন  - আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বেশ আন্তরিক থাকবো। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার  উন্নতি করব। বেকারদের জন্য কর্মসংস্থান গড়ে তুলবো ।  পিছিয়ে পড়া নারী-গোষ্ঠীদের স্বাবলম্বী গড়ে তুলবো ইনশাল্লাহ ।

Tag
আরও খবর