ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

আদমদীঘিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে ৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে থেকে উল্লেখিতি পরিমান ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ড ডাঙ্গাপাড়ার কুবাদ হোসেনের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই জেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে দুইজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলর সদস্যরা সেখানে অভিযান চালান।  এসময় আনিছুর রহমান ও বিপ্লব হোসেন নামের দুই জনকে আটক করে তল্লাশি করা কালে ৬০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর