লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, সিদ্ধান্ত বুধবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2026 01:06:02 pm

বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা চূড়ান্তভাবে জানা যাবে আগামী বুধবার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২১ জানুয়ারি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসির প্রতিনিধি দলের সভায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 


ভারত ভ্রমণ না করার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অনিশ্চয়তা খুব দ্রুত কাটবে। আগামী ২১ জানুয়ারি বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। সেদিনই জানা যাবে, বাংলাদেশ কি ভারতেই খেলবে না অন্য কোথাও। বাংলাদেশ চায় শ্রীলঙ্কার মাটিতে খেলতে। কিন্তু টুর্নামেন্টের অল্প সময় আগে সূচি পরিবর্তনের ঝামেলায় আইসিসি যাবে কি না, প্রশ্ন থেকে যায়। সমাধান একটি ছিল— আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন। তবে সেই আশাতেও গুড়েবালি!

ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে আগ্রহী নয় ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর নিজেদের অবস্থান জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘বি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আইরিশদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। 

অন্যদিকে, বাংলাদেশ খেলছে গ্রুপ ‘সি’-তে। সেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে। 

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে