মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ; বাঘারপাড়ায় বিএনপি’র দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাঘারপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।দলীয় সূত্রে জানা গেছে, আজ ১৯ জানুয়ারি মহান এই নেতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাঘারপাড়ার স্বর্ণপটি দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, দর্শন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাঁর ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির ওপর আলোচনা করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পরপরই স্বর্ণপটি দলীয় কার্যালয়ে আলোচনা সভা শুরু হবে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।উক্ত দোয়া ও আলোচনা সভায় বাঘারপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।এই আয়োজনকে ঘিরে বাঘারপাড়া স্বর্ণপটি এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও খবর