ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।


‎নৌ বাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদীসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ নানা ধরণের সরঞ্জামাদি। আটক মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।


‎এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।


‎মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।


‎নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর থাকবে।


আরও খবর