চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে কুষ্টিয়া জামায়তের জেলা আমীর এর ইন্তেকাল

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকালে জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তৃতাকালে স্টক করে ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সে সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক শূরা সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রিয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলার হুসাইন, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াতের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনের জামায়াতের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমীর এনামুল হকসহ দলের নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনাসহ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দলীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম ১ ম জানাজার নামাজ সকাল ৯ টার সময় কুষ্টিয়া চাঁদাগারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ২ য় জানায়া ১১ টার সময় মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
Tag
আরও খবর