৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম; হাসপাতালে চিকিৎসাধীন

যশোরের ঝুমঝুমপুর স্কুল মোড়ে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এনামুল কবির (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঝুমঝুমপুর এলাকার লোকমান উদ্দিনের ছেলে এনামুল কবিরের সাথে একই এলাকার আমিরুল, রবিউল ও জামিরুলদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এনামুল কবির ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এনামুলের মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।চিকিৎসা ও বর্তমান অবস্থা: স্বজনরা এনামুল কবিরকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে মৃত আকবার মোল্লার ছেলে আমিরুল (৪০), বাবু মোল্লার ছেলে রবিউল (৪৮), এবং আনছার মোল্লার ছেলে জামিরুল (৩০)-সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে দায়ী করেছে ভুক্তভোগীর পরিবার।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর