জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

যশোরে ঘাতক পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধের: দুই দিন লড়ে হার মানলেন বদরুদ্দীন

শীতের সকালে বাড়ির সামনে একটু রোদে বসেছিলেন শরীরের ওম নিতে। কিন্তু সেই রোদই যেন কাল হয়ে দাঁড়ালো ৮৪ বছর বয়সী বৃদ্ধ বদরুদ্দীন বিশ্বাসের জীবনে। বালিবাহী একটি পিকআপ ভ্যানের বেপরোয়া ব্যাক গিয়ার কেড়ে নিল তার প্রাণ।মঙ্গলবার (২০ জানুয়ারি) বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার দুই দিন পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বদরুদ্দীন বিশ্বাস নিজ বাড়ির সামনে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এসময় একটি বালিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টো পথে (ব্যাক গিয়ারে) এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ১টা নাগাদ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আজ শেষ রাতে চিরবিদায় নেন তিনি।নিহত বদরুদ্দীন বিশ্বাস উত্তর চাঁদপুর গ্রামের মৃত আমিনুদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তারা তদন্ত শুরু করেছেন এবং এই দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এক নিমিষেই এমন মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো উত্তর চাঁদপুর গ্রামে নেমে এসেছে শোকের স্তব্ধতা।

আরও খবর