ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় জনস্রোত

একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে : তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। গত ১৫ বছরে ভোটারবিহীন তামাশার নির্বাচন হয়েছিল। একই সঙ্গে উন্নয়ন থেকেও বঞ্চিত করেছে বহু অঞ্চল। গত ১৫ বছরে মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ হয়নি, এটি শুধু অবহেলা নয়, এটি মানুষের জীবনের সঙ্গে প্রতারণা। চিকিৎসার জন্য আজও মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকামুখী হতে হয়। এতে সময়, অর্থ ও জীবন ঝুঁকির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। অথচ দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে এবং অবহেলিত এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, নির্বাচনের আগেই  দেশের একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে। এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়? তিনি বলেন, জান্নাত-দোজখ দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। এটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। কাজেই তারা আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে, বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, মানুষকে যারা মুসলমান তাদেরকে শেরেকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। 

তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহিদ হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মা-বোনেরা সম্মানহানি হয়েছে। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ চিনে নিয়েছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, এই শিরক-কুফরি নাফরমানির বিরুদ্ধে এবং এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই টেক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। 

নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে হজ পালন করা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন দলের চেয়ারম্যান তারেক রহমান।  সেখানে তিনি তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেশ কয়েকটি প্রশ্ন করেন। এতে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এ ঘটনাটি সমাবেশে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আলোচনার জন্ম দেয়।

সামনের দিনগুলো ভালো নয়, অনেক কঠিন সময় অপেক্ষা করছে মন্তব্য করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমি ৫আগস্টের পর থেকে বলে আসছি যে, আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে, গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যেকোনো মূল্যে জনগণের মতামতে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। 

জনসমাবেশে জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থীদের পরিচিত করিয়ে দেন তারেক রহমান। তারেক রহমান মঞ্চে আসার আগে স্থানীয় জেলা ও বিভাগীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভায় লাখো মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল।


Tag
আরও খবর

6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১২ ঘন্টা ৩১ মিনিট আগে