গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত এবং এক কর্মচারীকে মারধরের অভিযোগ চিকিৎসা সেবা ব্যহত


রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি  বিভাগে রিহাব নামে এক রোগীর স্বজনকে ভিডিও করতে নিষেধ করায় চিকিৎসককে লাঞ্ছিত এবং সোহেল রানা নামের এক কর্মচারীকে মারধর করেন রোগীর স্বজনরা। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে চিকিৎসা সেবা সাময়িক ভাবে বন্ধ হয়। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শনিবার (২৪ জানুয়ারি-২৬) দুপুর ১ টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।

আহত কর্মচারী সোহেল রানা জানান, উপজেলার খানপুর বাজার এলাকার রুবেলের ছেলে রিহাব ১৫ সড়ক দুর্ঘটনায় আহত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক রোগীর চিকিৎসা দেয়ার পর তার

হাতের এক্সরে করার কথা বললে তারা উত্তেজিত হয়ে উঠে এবং রোগীর এক স্বজন ভিডিও করতে শুরু করেন। এসময় চিকিৎসক তাকে ভিডিও করতে নিষেধ করায় তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে 

লাঞ্ছিত করেন। এসসময় কর্মচারী সোহেল রানা এগিয়ে আসলে রোগীর স্বজনরা তাকে মারধর করেন। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে চিকিৎসা সেবা সাময়িক ভাবে বন্ধ হয়। খবর পেয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওসি বলেন, বর্তমানে সখানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আহত সোহেল রানাকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ ডাঃ আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Tag
আরও খবর