ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

উজিরপুরে শীতবস্ত্র বিতরণ ২০২৬

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ( Contributor )

প্রকাশের সময়: 25-01-2026 10:11:14 pm



গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এই কর্মসূচিটি বরিশাল জেলার উজিরপুর গ্রামে আয়োজন করা হয়। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি ও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর। এ ছাড়াও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।


শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহিদুল ইসলাম সজল ও ডাঃ জান্নাতুল নাহিদ ইভা। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়, যা গ্রামের মানুষের জন্য বিশেষভাবে উপকারী হয়ে ওঠে।


এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে উজিরপুর গ্রামের বহু মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। মেডিসিন ক্লাবের এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।



আরও খবর