দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক

পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 

‎

                      ‎নরসিংদী পলাশে মেঘলা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ,  শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে  মেঘলাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।


             ‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর গ্রামে ঘটনাটি ঘটেছে । তারা জানান, বিয়ের পর থেকে প্রায়ই  মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 


              পলাশ থানা  পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং  ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

‎

              ‎পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান,ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ‎এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দায়ের করা হয় নি ।

‎


                  পরিবারের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


Tag
আরও খবর