সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎বাগেরহাট-৩ আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী একসঙ্গে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ
‎
‎আসছে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট-৩ সংসদীয় আসনে (মোংলা-রামপাল) ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করা হবে বলে অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী।
‎
‎সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে সুশাসনের জন্য নাগরিক, সুজন মোংলা কমিটি  আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়েত ইসলামীর মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান ও জেএসডির হাবিব মাস্টার এই অঙ্গীকার করেন।
‎
‎এ সময় অনুষ্ঠানে আসা দলীয় কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বলেন, গণতন্ত্র উত্তরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই।
‎
‎‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলার সভাপতি ফ্রান্সিস হালদার। সঞ্চালনা দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক । অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। এরপরে জনগণের পক্ষ থেকে প্রার্থীদেরকে প্রশ্ন করা হয় এবং প্রার্থীরা উত্তর দেন। অনুষ্ঠানে প্রার্থীরা সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।
‎
‎পরে নাগরিক দায়িত্ব হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

আরও খবর