জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখম করল 'কুলাঙ্গার' ছেলে

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাতা বাবা-মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। সোমবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার সাতমাইল-হৈবতপুর রোড এলাকায় এই নারকীয় ঘটনা ঘটে।আহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা আছির উদ্দিন (৭০) এবং তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৬০)। বর্তমানে তাঁরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সোমবার ভোররাতে সে ঘুমন্ত মা-বাবার কাছে নেশার টাকা দাবি করে। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।প্রথমে সে লাঠি দিয়ে তাঁদের বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে ঘর থেকে ধারালো বটি এনে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধ মা-বাবার আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আছির উদ্দিন ও রোকেয়া বেগমের মাথায় ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক না হলেও শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন গণমাধ্যমকে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"মাদকের এমন ভয়াল থাবা থেকে সমাজ ও পরিবারকে রক্ষায় এখনই কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag
আরও খবর