দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি জনতার হাতে আটক পুলিশে সোপর্দ


রাজশাহীর বাঘায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক। পরে পুলিশে সোপর্দ। তার নাম টিপু সুলতান (৩০)। সে আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২৯জানুয়ারি-২৬)বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার ইকরা কিন্ডার গার্ডেন এর পাশে চাঁদাদাবির এই ঘটনা ঘটে। 

জানা গেছে, আড়ানী পৌর বাজার ইকরা কিন্ডার গার্ডেন এর পাশে কলেজ শিক্ষক শফিকুল ইসলাম একটি

নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে টিপু সুলতান সেখানে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে না চাইলে মালিককে মারধর শুরু করেন। তখন স্থানীয় উপস্থিত জনতা চাঁদাদাবি টিপু সুলতানকে আটক করেন। এসময় ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার পুলিশ উপ-পরিদর্শক জুলফিকার। তাকে পুলিশে সোপর্দ করা হয়।

উল্লেখ্য টিপু সুলতান বিগত সরকার আমলে আ'লীগের কর্মী ছিলেন।বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয়  দিয়ে বেড়াচ্ছেন। 

ভুক্তভোগী অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে আমার বাড়িতে আসেন টিপু সুলতান। এসে মিস্ত্রীকে কাজ বন্ধ করতে বলেন এবং বিএনপির জনৈক এক সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে  পুলিশে সোপর্দ করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে আড়ানী পৌর বিএনপির এক নেতা জানান, টিপু সুলতান বিগত আ’লীগ সরকার আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। স্বৈরাচার আ’লীগ সরকার পতনের পর বিএনপির কতিপয় নেতাকে ম্যানেজ করে আবার বিভিন্ন চাঁদা বাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, বর্তমানে অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু নামের কোন বিএনপি নেতাকে  আমি চিনিনা। সে আমাদের দলের নেতা কিনা তা আমার জানা নেই।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে মামলা গ্রহন করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।#



Tag
আরও খবর