ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পটিয়ায় এনামুল হকের নির্বাচন পরিচালনায় নুরুল আমিন এমএসসিকে প্রধান করে উপদেষ্টা কমিটি গঠন.......

.



আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এনামুল হকের নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠনেতা, পটিয়া উপজেলা বিএনপির তিনবারের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, কারা নির্যাতিত মজলুম জননেতা মোহাম্মদ নুরুল আমিন এমএসসিকে ১ নম্বর সদস্য (প্রধান) করে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ড. আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আহমেদুর রহমান, আব্দুল জলিল, আব্দুল মোনাফ, মোর্শেদুল শরিফ হিরু, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, শামসুল আলম শওদাগর, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোহাম্মদ আলী এবং মাস্টার জসিম উদ্দিন।

নেতৃবৃন্দ জানান, পটিয়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো, নির্বাচন পরিচালনায় কার্যকর দিকনির্দেশনা প্রদান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এই উপদেষ্টা কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।এ বিষয়ে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক বলেন,“পটিয়ার মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পক্ষে ঐক্যবদ্ধ। উপদেষ্টা কমিটির অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের বিজয়ের পথকে আরও সুদৃঢ় করবে।”

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি তথা ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গঠিত এই উপদেষ্টা কমিটিতে পটিয়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।



আরও খবর