সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

যশোরে প্রাক্তনের বিরুদ্ধে সাইবার হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ: মামলা দায়ের

সংসার ভাঙলেও পিছু ছাড়ছে না হয়রানি। এবার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের এক যুবকের বিরুদ্ধে। শুধু ছবি ছড়ানোই নয়, সেই ছবি মুছে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগও পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ইধন মিয়ার ছেলে এবং ভুক্তভোগীর প্রাক্তন স্বামী সুমন মিয়া (২৯) ও তার ছোট ভাই সাইফুল ইসলাম (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে মথুরাপুর গ্রামের ওই নারীর সাথে সুমন মিয়ার বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। একপর্যায়ে সুমন মিয়া বাদীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করলে সম্পর্কের অবনতি ঘটে। গত ২০২৫ সালের ১৯ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ (তালাক) সম্পন্ন হয়।ভুক্তভোগী নারী জানান, বৈবাহিক জীবনে থাকাকালীন তিনি তার মায়ের নামে একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেই আইডির পাসওয়ার্ড সুমন মিয়া জানতেন। তালাকের পর সেই আইডি ব্যবহার করে বাদীর একান্ত ব্যক্তিগত কিছু ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন।

পরবর্তীতে ছবিগুলো সরিয়ে ফেলার অনুরোধ করলে সুমন মিয়া দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় আরও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। উপায়ান্তর না দেখে গত ১০ জানুয়ারি ভুক্তভোগী বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সুমনকে পাঁচ হাজার টাকা পাঠান। তবে টাকা পাওয়ার পর সুমন ছবি না সরিয়ে আরও এক লাখ টাকা দাবি করেন।কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী নারী যশোর আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর গত বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।যশোর কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরও খবর