ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাত ও ভোটের অধিকার আদায়ে বৃহত্তর ঐক্যের আহ্বান মামুনুল হকের


ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, দেশের মানুষ অধিকার আদায়ের জন্য যখন আন্দোলনে নেমেছে, তখনই তাদের গুম ও হত্যার শিকার হতে হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, স্বাধীনতার পর দেশে সন্ত্রাস, গুন্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। দেশ স্বাধীন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগে বিদেশি শাসকদের হাতে শোষিত হতে হয়েছে, আর স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি শাসকরাই সেই শোষণ চালিয়ে যাচ্ছে। শাসকের পরিচয় বদলালেও শোষণের চরিত্র বদলায়নি।

তিনি আরও বলেন, এগারো দলীয় জোটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তোলা।

জনসভায় সভাপতিত্ব করেন মাদারীপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুস সোবহান।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag
আরও খবর