ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সারিয়াকান্দিতে সদর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
​সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি গাজীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ইনসাফ কায়েম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের ঝিনুক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহসান হাবীব সবুজ, ৩ নং ওয়ার্ড সভাপতি আফতাব হোসেন এবং ২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম।
​এছাড়াও সভায় ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী, ইউনিয়ন যুব সভাপতি রবিউল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড যুব সভাপতি রিপন মাহমুদ এবং জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা স্বপন মিয়াসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর