ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঐক্যের বার্তা নিয়ে শিবচরে নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেলে শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।


উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাবা নাদিরা আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। এছাড়াও শিবচর উপজেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কমিশনার, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির নীতিগত অবস্থান অভিন্ন। এ কারণে স্বাধীনতা ও সংবিধান রক্ষার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তার বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর