জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইছালীতে রক্তের টানেই রক্তক্ষরণ: জমি নিয়ে বিরোধে ভাতিজাকে কুড়াল দিয়ে কোপাল চাচা

রক্তের সম্পর্কের মায়া তুচ্ছ হয়ে গেল কয়েক শতাংশ মাটির কাছে। যশোরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত রূপ নিল নৃশংসতায়। আপন চাচাতো চাচার হাতে ধারালো চাইনিজ কুড়ালের আঘাতে এখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন ২০ বছর বয়সী তরুণ মো. মুন্না।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জলকর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধটি ছিল দীর্ঘদিনের। কিন্তু সেই বিরোধ যে প্রাণঘাতী হামলায় রূপ নেবে, তা কল্পনাও করতে পারেনি মুন্নার পরিবার। রাত তখন আনুমানিক ৯টা। নিজ বাড়িতেই অবস্থান করছিলেন মুন্না। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাইনিজ কুড়াল নিয়ে মুন্নাদের বসতবাড়িতে চড়াও হন তার চাচাতো চাচা নাইম (১৮)।কথাকাটাকাটির একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই নাইম তার হাতে থাকা কুড়াল দিয়ে মুন্নার পিঠ লক্ষ্য করে সজোরে কোপ মারেন। আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠলে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে অন্ধকারে গা ঢাকা দেন অভিযুক্ত নাইম।

রক্তাক্ত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন:আঘাতটি অত্যন্ত গভীর এবং ঝুঁকিপূর্ণ। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।একই পরিবারের সদস্যদের মধ্যে এমন প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জলকর গ্রামে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, তুচ্ছ ভূমি বিরোধের জেরে তরুণ প্রজন্মের এমন সহিংস হয়ে ওঠা সামাজিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ।

আরও খবর