নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

'আলেমরাই জাতির দিকপাল, তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় কাজ করব'— অভয়নগরে অধ্যাপক গোলাম রসূল

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে স্থানীয় আলেম-ওলামা ও ইমাম নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন অধ্যাপক গোলাম রসূল।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওয়াপাড়া বাজারের আনিস ট্রেড ভ্যালিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আলেমদের মর্যাদা রক্ষা এবং কওমী মাদ্রাসার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল তাঁর বক্তব্যে বলেন, "আলেম-ওলামারা সমাজের স্তম্ভ। কিন্তু দীর্ঘকাল ধরে তাঁরা অবহেলিত ও বঞ্চিত। আমি নির্বাচিত হলে আলেমদের সর্বোচ্চ সম্মানের স্থানে আসীন করব এবং সরকারি সুযোগ-সুবিধার সমবন্টন নিশ্চিত করব।" তিনি আরও যোগ করেন যে, কওমী মাদ্রাসার যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় আলেমদের পরামর্শকেই প্রাধান্য দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত কওমী মাদ্রাসার শিক্ষক ও ইমামগণ তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। তাঁরা জানান, রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত থাকেন। তাই আগামীতে এমন একজন জনপ্রতিনিধি চান যিনি তাঁদের পাশে দাঁড়াবেন।অনুষ্ঠানটি সার্বিক সভাপতিত্ব করেন, সভাপতি: হাফেজ মাওলানা গোলাম মাওলা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: মাওলানা মাসুম বিল্লাহ (সাধারণ সম্পাদক, উপজেলা ইমাম পরিষদ)। কোরআন তেলাওয়াত করেন: হাফেজ সাইফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন— মাওলানা আব্দুল মান্নান (খেলাফাত মজলিস), মাওলানা মাসুম বিল্লাহ (জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফাত মজলিস), শাহাজান কবির (এনসিপি), মাওলানা তৈবুর রহমান, হাফেজ মাওলানা আবু দাউদ এবং মুফতি আবু মুসা।

এছাড়াও হাফেজ মাওলানা আশেক এলাহী, হাফেজ মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাকারিয়া হুসাইন, মুফতী রফিকুল ইসলাম হুসাইনী ও মুফতী হেলালুদ্দীনসহ স্থানীয় উলামা পরিষদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন।বক্তারা ঐক্যবদ্ধভাবে সমাজের নৈতিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আরও খবর