ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মতবিনিময়ের লক্ষ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ক্লাবের লোটাস লাউঞ্জে এই সভাটি আয়োজিত হয়।   


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম রেজা।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. এনায়েত হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব এ কে এম মহসিন আহমেদ, আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), আইইবি'র সোশ্যাল ওয়েলফেয়ার এজিএস সাব্বির আহমেদ ওসমানী, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ট্রেজারার মো. সাইদুর রহমান এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন টেকসুর সাবেক ভিপি খালিদুল ইসলাম মিথুন। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে ছিলেন প্রকৌশলী রেজাউল করিম রেজা, প্রকৌশলী জহিরুল ইসলাম লিটন ও প্রকৌশলী জাহিদুর রহমান আনিস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ) এবং সহকারী সদস্য সচিব ছিলেন আসম আসিক ইসতিয়াক লিখন। 


এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন, প্রকৌশলী সুমায়েল মুহাম্মদ মল্লিক, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, প্রকৌশলী মাইনুল ইসলাম পলাশ, প্রকৌশলী শামীমুর রহমান, প্রকৌশলী আবু ইউসুফ জুলিয়াস, প্রকৌশলী সাইদুল ইসলাম রবিন, প্রকৌশলী আখতারুজ্জামান আক্তার, প্রকৌশলী জিসান, প্রকৌশলী আরফান আলী, প্রকৌশলী সুমন, প্রকৌশলী ফাহাদ বিন নিজাম, প্রকৌশলী এমদাদুল

ইসলাম মাহি, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতৃবৃন্দ এবং পেশাজীবী ইঞ্জিনিয়ারগণ।



ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ছাত্র রাজনীতির মাধ্যমে বুটেক্সের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আমি সবসময় শিক্ষার মান রক্ষার পক্ষে ছিলেন। ক্ষমতায় থাকা অবস্থায়ও টেক্সটাইল কলেজে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভর্তি বা শিক্ষার পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে আমি স্পষ্ট অবস্থান নিয়েছিলাম। 


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু জনপ্রিয়তা দিয়ে জয় নিশ্চিত হয় না; এজন্য ভোটার উপস্থিতি ও বাস্তবভিত্তিক কাজ জরুরি। ঢাকায় অবস্থানরত ভোটারদের নিজেদের ভোট নিশ্চিত করার পাশাপাশি অন্যদের ভোটকেন্দ্রে আনতে সক্রিয় ভূমিকা রাখে। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে সামাজিক নিরাপত্তা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।



আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, জাহাঙ্গীর সাহেবকে বিজয়ী করা এখন সবার নৈতিক দায়িত্ব। কারণ তিনি পেশায় একজন যোগ্য প্রার্থী। রাজধানীতে অবস্থানরত সবাই যেন নিজেদের ভোট জাহাঙ্গীর সাহেবের পক্ষে নিশ্চিত করবেন এবং একই সঙ্গে প্রতিবেশিদের ভোটও নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমাদের ছোটবোন বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি তার জন্যও দোয়া কামনা করছি এবং অনুষ্ঠানে উপস্থিত উক্ত আসনের ভোটারদের প্রতি তার পক্ষে ভোট নিশ্চিত করার আহ্বান জানাই।



টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ও বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ভালো থাকেন। শহীদ জিয়াউর রহমান টেক্সটাইল ইন্সটিটিউটকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করেন এবং গার্মেন্ট শিল্পের ভিত্তি গড়ে তোলেন, যা দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাতে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়ার চালু করা ব্যাক-টু-ব্যাক এলসি ব্যবস্থায় গার্মেন্ট খাতের সংকট দূর হয়। ঢাকা-১৮ আসনের প্রার্থী জাহাঙ্গীর ও ঢাকা-১৪ আসনের প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।



টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব এ কে এম মহসিন আহমেদ বলেন, বুটেক্সে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার সময়ে আমি সর্বক্ষেত্রে জাহাঙ্গীর ভাইয়ের সহযোগিতা পেয়েছি। উত্তরা এলাকায় থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে আমাদের দায়িত্ব তাকে বিপুল ভোটে জয়যুক্ত করা। এছাড়া উপস্থিত সবাইকে নিজের ভোটের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের ভোট নিশ্চিত করার অনুরোধ করছি।

আরও খবর