গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে কুবি শিক্ষার্থী তাহুরার মৃত্যু

কিডনি বিকল ও হৃদপিণ্ডের জটিলতায় ভুগতে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শারবান তাহুরা সাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহুরা। পরে চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং একই সঙ্গে হৃদপিণ্ডেও গুরুতর জটিলতা দেখা দিয়েছে। হৃদযন্ত্রের জটিলতা ও ফুসফুসে পানি জমে শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া শারবান তাহুরা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তাঁর ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

আরও খবর