ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে পাগলা কুকুরের তাণ্ডবে ১৯ জন হাসপাতালে

টাঙ্গাইলের মধুপুরে পাগলা কুকুরের তাণ্ডবে অন্তত ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফ্রেরুয়ারি) সকালে মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় হঠাৎ করে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে একটি কুকুর অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং পথচারী, বাড়ির সামনে থাকা মানুষ ও শিশুদের ওপর হামলা চালায়। খুব অল্প সময়ের মধ্যেই কুকুরটির কামড়ে একের পর এক মানুষ আহত হন। আহতদের মধ্যে রয়েছেবৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিব নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খানকে হঠাৎ আক্রমণ করে। এছাড়া পৌর এলাকার দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহিদের মেয়ে ইয়াসমিন (১০) টিফিন শেষে পুনরায় স্কুলে ফেরার পথে ওই কুকুরের কামড়ে গুরুতর জখম করেছে।

পাগলা কুকুরটি বিকেলে মধুপুর উপজেলার বোয়ালী গ্রামে মৃত গাজিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৭০) , মৃত আব্দুল লতিফের ছেলে গণি মিয়া (২৫)  একই গ্রামের তামিম, শামসুন্নাহার (৬০), আইরিন (৩), হাসান (৪৫), বেলচুঙ্গি গ্রামের আব্দুল হামিদ এবং মধুপুর পৌর শহরের আয়নাল (২৮) সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।  এদিকে মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব পাল জানান, গত এক মাস আগে কুকুরের রেবিস ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আর সরবরাহ পাওয়া যাচ্ছে না। উৎপাদন সংকটের কারণে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাইভেট সেক্টরেও ভ্যাকসিনের সরবরাহ খুবই কম, যা একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, পাগলা কুকুরের কামড়ের ঘটনায় সবাইকে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ হওয়ায় কামড়প্রাপ্তদের টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় পরে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুর ও বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag
আরও খবর