কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

যশোর-৩: নারী কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ ভিপি আব্দুল কাদেরের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর-৩ (সদর) নির্বাচনী এলাকা। প্রচারণার শেষ মুহূর্তে এসে প্রতিপক্ষের হাতে নিজ দলের নারী কর্মীদের শারীরিক হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ভিপি আব্দুল কাদের বলেন, "সরকার এবং নির্বাচন কমিশন থেকে বারবার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও 'লেভেল প্লেইং ফিল্ড' নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব চিত্র তার উল্টো। যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার ইউনিয়নগুলোতে আমাদের নারী কর্মীরা যখন প্রচারণা চালাচ্ছেন, তখন তাদের ওপর বর্বরোচিত শারীরিক আক্রমণ চালানো হচ্ছে। অকথ্য ভাষায় গালিগালাজসহ তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।"তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠ থেকে তার কর্মীদের সরিয়ে দিয়ে ভোটারদের মধ্যে একটি কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চলছে।

প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন এই প্রার্থী। ভিপি আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন:"আমরা প্রশাসনের কাছে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলছে।"সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সব বাধা উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন এমন একটি নিরাপদ পরিবেশ দ্রুত নিশ্চিত করা হয়।বিবৃতিতে তিনি পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে নির্বাচনী এলাকার প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার অনুরোধ করেন।

আরও খবর


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে