ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

সাবেক প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলো নববধূ

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2023 10:36:07 am

নববধূ উধাও

ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে সাবেক প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে এক নববধূ।

উধাও হওয়া নববধূ লিমা আক্তার (১৮) একই উপজেলা ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের মো. লোকমান মালের মেয়ে। ২১ দিন আগে দক্ষিণ চরপাতা গ্রামের বেচু মাঝি বাড়ির মো. ফয়েজ উদ্দিন মাঝির ছেলে মো. মিরাজের সঙ্গে তার বিয়ে হয়। তার সাবেক প্রেমিক ফরহাদ পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কালু মাঝির ছেলে।

এ ঘটনায় সোমবারে ওই নববধূর শ্বশুর ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরি ও নববধূর শ্বশুর ফয়েজ উদ্দিন জানান, ২১ দিন আগে লিমা আক্তারের সঙ্গে মিরাজের পারিবারিকভাবে বিয়ে হয়। ২২ জানুয়ারি রাতে মিরাজ ঘুমাতে গিয়ে তার ব্যবহৃত লেপের মধ্যে নোকিয়া মডেলের বাটন একটি মোবাইল ফোন দেখতে পান। সকলের অগোচরে লিমা ওই ফোন ব্যবহার করত। তার সাবেক প্রেমিক ফরহাদ এর সঙ্গে ওই ফোনে তার নিয়মিত যোগাযোগ ও ক্ষুদে বার্তা আদান-প্রদান হত। ২২ জানুয়ারি রাতে মিরাজ লিমার ফোন পাওয়ার পর ওইদিন ভোররাতেই সে শ্বশুরবাড়ির সকলের অগোচরে ঘর থেকে পালিয়ে যায়।

নববধূর শ্বশুরের দাবি, তার পুত্রবধূর সঙ্গে ফরহাদ হোসেনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মিরাজের সঙ্গে তার বিয়ে দেয়। এ বিয়েতে মেয়ের মত না থাকলেও সেটি ছেলের পরিবারদের বুঝতে দেয়নি। নববধূর মোবাইল ফোন থেকে প্রায় একশর অধিক ক্ষুদে বার্তা আদান-প্রদান হয়েছে। যার বেশিরভাগ ক্ষুদে বার্তা আপত্তিকর।

তবে উধাও হওয়া নববধূর মায়ের দাবি, তার মেয়ের সঙ্গে ফরহাদ হোসেনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল— সেটি তারা জানতেন না। মেয়ের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা ছিল না। মেয়ে যে সিম ব্যবহার করতেন সেটি তার (লিমার মায়ের) হারিয়ে যাওয়া সিম বলেও জানান তিনি। তার দাবি, মেয়ে তার সিম চুরি করে সকলের অগোচরে তা ব্যবহার করে ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলত।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করেছে নববধূর শ্বশুর। পুলিশ ঘটনার তদন্ত করছে। খুব দ্রুত সময়ের মধ্যে নববধূকে উদ্ধার করা সম্ভব হবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর