ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জয়পুরহাট ১ আসনে জামায়াত, অপরটিতে বিএনপির বিজয়ী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জয়পুরহাট-২ সংসদীয় আসন (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) এলাকায় দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি র‍্যাব ও ভ্রাম্যমাণ টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল বারী পেয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ০১২ ভোট। আমার বাংলাদেশ (এবি) পার্টির (জামায়াত সমর্থিত) ঘোড়া প্রতীকের প্রার্থী এসএ জাহিদ পেয়েছেন ১ হাজার ৫১৬ ভোট। এতে মোট ৬৬ হাজার ১১৬ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মোঃ আব্দুল বারী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। কালাই উপজেলার ফলাফল: কালাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৩ জন এবং ভোটকেন্দ্র ছিল ৩৮টি। ধানের শীষ: ৫৯ হাজার ৯৩৩ ভোট, দাঁড়িপাল্লা: ৩৪ হাজার ৩৪৯ ভোট এবং ঈগল ৩৯০ ভোট। এ উপজেলায় মোট প্রদত্ত ভোট পড়ে ৯৬ হাজার ৫৯৪টি। এর মধ্যে বৈধ ভোট ৯৪ হাজার ৬৭২টি এবং বাতিল ভোট ১ হাজার ৯২২টি। ভোটের হার ছিল ৭৬.৭০ শতাংশ। ক্ষেতলাল উপজেলার ফলাফল: ক্ষেতলাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৭ হাজার ১৩৪ জন এবং কেন্দ্র ছিল ৩০টি। ধানের শীষ ৪৮ হাজার ১৮৭ ভোট, দাঁড়িপাল্লা: ২২ হাজার ০৬১ ভোট এবং ঈগল ৪৫০ ভোট। এখানে মোট প্রদত্ত ভোট ৭২ হাজার ৪৮৬টি। বৈধ ভোট ৭০ হাজার ৬৯৭টি এবং বাতিল ভোট ১ হাজার ৭৮৮টি। ভোটের হার ছিল ৭৪.৬২ শতাংশ। আক্কেলপুর উপজেলার ফলাফল: আক্কেলপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ০২৮ জন এবং ভোটকেন্দ্র ছিল ৩৬টি। ধানের শীষ ৪৯ হাজার ০০৮ ভোট, দাঁড়িপাল্লা: ৩৪ হাজার ৬০২ ভোট এবং ঈগল ৬৭৬ ভোট। এ উপজেলায় মোট প্রদত্ত ভোট পড়ে ৮৬ হাজার ৪৯৫টি। এর মধ্যে বৈধ ভোট ৮৪ হাজার ২৮৬টি এবং বাতিল ভোট ২ হাজার ২০৯টি। ভোটের হার ছিল ৬৯.১৮ শতাংশ। উল্লেখ্য: জয়পুরহাট-২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২ জন। দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ, স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হলো জয়পুরহাট-২ আসন।
Tag
আরও খবর