৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

কাওরাইদ ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ।

বাল্যবিবাহ বন্ধের সময় তুলা ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ঘটনাটি উপজেলার কাওরাইদ ইউনিয়নে ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান আশিক, সাধারণ সম্পাদক রানা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আনসার সদস্য তোফাজ্জল হোসেন এবং কাওরাইদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নিশি।

অভিযানে আরও সহযোগিতা করেন আনসার সদস্যরা । সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারকে সচেতন করা হয়।

উপস্থিত কর্মকর্তারা জানান, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং এটি রোধে প্রশাসন ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

আরও খবর