বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‘শুধু সার্টিফিকেট অর্জন নয়, দেশপ্রেমের সঠিক শিক্ষা নিতে হবে’

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2023 01:41:04 pm

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবকদের সাহসীকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গঠনে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। শুধু সার্টিফিকেট অর্জন নয় দেশপ্রেমের সঠিক শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি ) বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে কলা ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, সেমিনার বা আলোচনা সভায় মাথা নিচু করে বসে না থেকে বক্তৃতা দেওয়ার গুন বৃদ্ধি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ, সাহসীকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গঠনে কাজ করতে হবে। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের যুক্তিতর্ক ও তথ্য উপস্থাপনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত করার আহবান জানান অধ্যক্ষ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ তায়েজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহা: ওলিউর রহমান।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন বানু বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ কালিন ঘটনা প্রাবাহ শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠিত সেমিনারে বঙ্গবন্ধুর আত্মত্যাগ, আদর্শ, দেশপ্রেম ও সাহসীকতা সহ বিভিন্ন বিষয় সুনিপুণভাবে তুলে ধরা হয়।

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে